SKMEI 9096 অরিজিনাল ক্রনোগ্রাফ ঘড়ি (সিলভার)
অরিজিনাল SKMEI, আসল বক্সসহ। ক্রনোগ্রাফ সত্যিই কাজ করে, বাটন চাপলে স্টপওয়াচ চলে। স্টেইনলেস স্টিলের চেইন, তারিখের ঘর, আর ২ বছরের সার্ভিস ওয়ারেন্টি। সাথে একদম ফ্রি: এক্সট্রা ব্যাটারি, চেইন কাটার আর প্রিমিয়াম কোয়ালিটির বক্স।
অর্ডার করুন ক্লিক করলে নিচের অর্ডার ফর্মে নিয়ে যাবে · ক্যাশ অন ডেলিভারিঅর্ডার করতে তথ্য দিন
প্রোডাক্টের বিবরণ
অনেক ঘড়ির ডায়ালে ছোট তিনটা ঘর থাকে, কিন্তু সেগুলো শুধু দেখানোর জন্য, কাঁটা নড়ে না। SKMEI 9058 এ তা না। পাশের ওপরের বাটন চাপলে স্টপওয়াচ চালু হয়, আবার চাপলে থেমে যায়, আর নিচের বাটনে রিসেট হয়। দৌড়, রান্না, মিটিং বা যেকোনো কাজের সময় মাপতে কাজে লাগে।
এটা SKMEI এর অরিজিনাল ঘড়ি, ব্র্যান্ডের আসল বক্সে আসে। ডায়ালের চারপাশে ট্যাকিমিটার বেজেল, ১২ টার ঘরে রোমান সংখ্যা, আর ৪ টা থেকে ৫ টার মাঝে তারিখের ঘর। সাদা ডায়ালে কালো কাঁটা, তাই এক নজরেই সময় পড়া যায়।
চেইন আর কেস স্টেইনলেস স্টিলের। হাতে নিলে ভারী আর শক্ত মনে হয়, সস্তা ঘড়ির মতো হালকা না। অফিসের শার্ট, পাঞ্জাবি বা ক্যাজুয়াল, সব কিছুর সাথে মানায়।
যা যা পাবেন:
SKMEI 9096 ঘড়ি
SKMEI এর অরিজিনাল বক্স
২ বছরের সার্ভিস ওয়ারেন্টি
পানির ব্যাপারে:
হাত ধোয়ার সময় বা বৃষ্টির পানিতে সমস্যা নেই। তবে গোসল বা সাঁতারের সময় ঘড়িটা খুলে রাখবেন।
- মডেল
- SKMEI 9096
- রঙ
- সিলভার চেইন, সাদা ডায়াল, কালো বেজেল
- স্টপওয়াচ
- এক্টিভ ক্রনোগ্রাফ
- সাব-ডায়াল
- ২৪ ঘণ্টার সাব-ডায়াল
- তারিখের ঘর
- এক্টিভ
- চেইন
- স্টেইনলেস স্টিল, ফোল্ডিং লকসহ
- ব্যাটারি
- SR920SW
প্রশ্নোত্তর
এটা কি সত্যিই অরিজিনাল SKMEI?
হ্যাঁ। ঘড়িটা SKMEI এর আসল বক্সে আসে, পেছনে মডেল নম্বর আর ব্যাটারি কোড লেখা থাকে।
অ্যাডভান্স কেন দিতে হবে?
দাম বেশি হওয়ায় সামান্য অ্যাডভান্স নিয়ে অর্ডার কনফার্ম করি। বাকি টাকা ঘড়ি হাতে পেয়ে দেবেন।
ক্রনোগ্রাফ নষ্ট হলে কী হবে?
২ বছরের সার্ভিস ওয়ারেন্টির মধ্যে আমরা ঠিক করে দেব।
অর্ডারের আগে কথা বলতে পারব?
অবশ্যই। নাম আর নম্বর দিন, আমরা ফোন করে সব প্রশ্নের উত্তর দেব, তারপর অর্ডার নেব।