প্রাইভেসি পলিসি
সর্বশেষ আপডেট: ১৬/১০/২০২৬আমরা কী তথ্য নিই
অর্ডার করার সময় আপনার নাম, মোবাইল নম্বর আর ঠিকানা নেওয়া হয়, যাতে পণ্য পৌঁছে দিতে পারি। অগ্রিম পেমেন্ট করলে যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন সেটা আর Transaction ID রাখা হয়।
তথ্য কীভাবে ব্যবহার হয়
আপনার তথ্য শুধু অর্ডার কনফার্ম করা, পণ্য পাঠানো, অর্ডারের খবর জানানো আর প্রয়োজনে যোগাযোগের জন্য ব্যবহার হয়। ডেলিভারির জন্য নাম, নম্বর আর ঠিকানা কুরিয়ার কোম্পানিকে দেওয়া হয়।
কুকি ও বিজ্ঞাপন
সাইট কীভাবে ব্যবহার হচ্ছে বুঝতে আর আপনাকে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে আমরা Facebook ও Google-এর ট্র্যাকিং টুল ব্যবহার করি। এগুলো কুকির মাধ্যমে কাজ করে। আপনার ফোন নম্বর এই টুলগুলোতে পাঠানোর আগে এনক্রিপ্ট করা হয়, তাই তারা আসল নম্বর দেখতে পায় না। চাইলে ব্রাউজারের সেটিংস থেকে কুকি বন্ধ রাখতে পারেন।
তথ্যের নিরাপত্তা
আমরা আপনার তথ্য কারো কাছে বিক্রি করি না। শুধু অনুমতিপ্রাপ্ত স্টাফরা অর্ডারের কাজে এই তথ্য দেখতে পান।
যোগাযোগ
নিজের তথ্য মুছে ফেলতে চাইলে বা কোনো প্রশ্ন থাকলে WhatsApp-এ জানান: 01604533215