রিপ্লেসমেন্ট ও ওয়ারেন্টি নীতি
সর্বশেষ আপডেট: ০৬/১১/২০২৬সংক্ষেপে
প্রোডাক্ট হাতে পেয়ে দেখে টাকা দিন। ডেলিভারির ৭ দিনের মধ্যে তৈরির সময়ের কোনো ত্রুটি পেলে আমরা নিজের খরচে প্রোডাক্ট বদলে দিই। ৭ দিনের পর প্রোডাক্টের ওয়ারেন্টি পর্যন্ত সার্ভিস পাবেন।
৭ দিনের রিপ্লেসমেন্ট
প্রোডাক্ট হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে যদি তৈরির সময়ের কোনো ত্রুটি (ম্যানুফ্যাকচারিং ত্রুটি) পান, যেমন ঘড়ি চালু না হওয়া, সময় ঠিকমতো না চলা, কাঁটা বা বাটন কাজ না করা, আমরা প্রোডাক্টটি বদলে দেব। এক্ষেত্রে আনা-নেওয়ার পুরো ডেলিভারি খরচ আমাদের।
রিপ্লেসমেন্টের জন্য প্রোডাক্টটি ঠিক যেমন অবস্থায় পেয়েছিলেন তেমন অবস্থায় ফেরত দিতে হবে: বক্স, স্ট্র্যাপ, এক্সট্রা স্ট্র্যাপ, কার্ড ও সাথের সব জিনিসসহ। কোনো অংশ না থাকলে, বা প্রোডাক্টে দাগ, ভাঙা বা ব্যবহারের ক্ষতি থাকলে রিপ্লেসমেন্ট হবে না।
৭ দিনের পর ওয়ারেন্টি
৭ দিন পার হওয়ার পর প্রোডাক্টের ওয়ারেন্টির বাকি সময় পর্যন্ত ওয়ারেন্টি সার্ভিস পাবেন। কোন প্রোডাক্টে কতদিনের ওয়ারেন্টি, তা প্রোডাক্ট পেজে লেখা থাকে। ওয়ারেন্টি সার্ভিসের জন্য প্রোডাক্ট পাঠানো আর ফেরত নেওয়ার ডেলিভারি খরচ কাস্টমারকে দিতে হবে।
যা রিপ্লেসমেন্ট বা ওয়ারেন্টিতে পড়ে না
- হাতে পাওয়ার পর পড়ে যাওয়া, চাপ লাগা বা ভেঙে যাওয়া
- নিজে খোলা বা অন্য কোথাও মেরামত করানো
- অসাবধানতায় হওয়া যে কোনো শারীরিক ক্ষতি
কীভাবে জানাবেন
- অর্ডার নম্বরসহ WhatsApp-এ আমাদের মেসেজ করুন, অথবা "আমার অ্যাকাউন্ট" থেকে অর্ডার খুলে "রিটার্ন / এক্সচেঞ্জ" চাপুন
- সমস্যাটা দেখা যায় এমন একটা ছোট ভিডিও বা ছবি পাঠান
- আমরা দেখে নিশ্চিত করার পর প্রোডাক্ট পাঠানোর নিয়ম জানিয়ে দেব
অগ্রিম টাকা ফেরতের নিয়ম
- কুরিয়ারে পাঠানোর আগে বাতিল করলে: পুরো অগ্রিম টাকা ফেরত পাবেন।
- কুরিয়ারে পাঠানোর পরে বাতিল বা ফেরত দিলে: ডেলিভারি চার্জ কেটে বাকি টাকা ফেরত পাবেন।
- ফেরত আসা প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত হলে: ডেলিভারি চার্জ আর ক্ষতির পরিমাণ কেটে বাকি টাকা ফেরত পাবেন।