Best quality কোয়ালিটি

Marina | সানরে ডায়ালের সিলভার ঘড়ি

৳৯৯০৳১,৬৫০
স্টকে আছে

আলো পড়লে ডায়ালের রং মাঝখান থেকে কিনারায় গাঢ় হয়ে যায়। সিলভার ব্রেসলেট আর তারিখসহ ডায়াল, অফিস থেকে আড্ডা সব জায়গায় মানায়।

অর্ডার করুন ক্লিক করলে নিচের অর্ডার ফর্মে নিয়ে যাবে · ক্যাশ অন ডেলিভারি

প্রোডাক্টের বিবরণ

Marina-র আসল আকর্ষণ এর ডায়াল। মাঝখানে হালকা, কিনারার দিকে ধীরে ধীরে গাঢ়, আর আলো পড়লে রংটা ঝিলিক দেয়। একেক অ্যাঙ্গেল থেকে একেক রকম দেখায়, তাই হাতে থাকলে চোখ বারবার ওদিকেই যায়।

দুটো রঙে পাবেন। টারকোয়েজ ব্লু উজ্জ্বল আর সতেজ, শার্ট-প্যান্ট বা ক্যাজুয়াল পোশাকে খুব মানায়। চকলেট একটু গম্ভীর আর ক্লাসিক, ফরমাল পোশাক বা পাঞ্জাবির সাথে ভালো যায়।

চকচকে সিলভার ব্রেসলেট, ডায়ালে তারিখ দেখার জানালা, আর ভেতরে কোয়ার্টজ মেশিন। দম দিতে হয় না, সময়ও ঠিক থাকে। ব্রেসলেটে ফোল্ডিং লক, খোলা-লাগানো সহজ।

স্পেসিফিকেশন

মুভমেন্ট: কোয়ার্টজ

ডায়াল: সানরে গ্রেডিয়েন্ট, তারিখসহ

রঙ: টারকোয়েজ ব্লু, চকলেট

বডি: অ্যালয়, স্টিল ইলেকট্রোপ্লেটিং

ব্রেসলেট: সিলভার, ফোল্ডিং লক

ওয়াটার রেজিস্ট্যান্স: ৩০ মিটার

ওয়ারেন্টি: ৬ মাসের মেশিন ওয়ারেন্টি

সুবিধা

আলো পড়লে ডায়ালের রং ঝিলিক দেয়, সাধারণ ঘড়ির চেয়ে আলাদা দেখায়

ডায়ালেই তারিখ দেখা যায়

দম দিতে হয় না, কোয়ার্টজ মেশিনে সময় ঠিক থাকে

হাত ধোয়া বা বৃষ্টির পানিতে সমস্যা নেই

৬ মাসের মেশিন ওয়ারেন্টি

অর্ডার করতে তথ্য দিন

রঙ বেছে নিন: টারকোয়েজ ব্লু
পরিমাণ
১
ডেলিভারি এলাকা
প্রোডাক্ট (১টি)৳৯৯০
ডেলিভারি চার্জ৳৬০

মোট৳১,০৫০
কোনো অগ্রিম লাগবে না — পুরো টাকা ডেলিভারির সময় দেবেন
WhatsApp-এ অর্ডার করুন
দেখে-শুনে টাকা দিন সমস্যা হলে রিটার্ন ঢাকায় ১–২ দিন, বাইরে ২–৪ দিন

প্রশ্নোত্তর

ছবির মতোই কি রং দেখাবে?

হ্যাঁ। তবে আলোর উপর নির্ভর করে রং একটু হালকা বা গাঢ় দেখায়, এটাই এই ডায়ালের বিশেষত্ব।

পানিতে নষ্ট হবে?

হাত ধোয়া বা হালকা বৃষ্টিতে সমস্যা নেই। তবে গোসল বা সাঁতারের সময় খুলে রাখবেন।

ব্রেসলেট কি আমার হাতে লাগবে?

অতিরিক্ত লিংক খুলে সাইজ ছোট করা যায়। যেকোনো ঘড়ির দোকানে কয়েক মিনিটের কাজ।

ঘড়ির চকচকে ভাব কতদিন থাকবে?

উপরে ইলেকট্রপ্লেটিং করা। পারফিউম, সাবান পানি বা ঘাম লাগলে নরম কাপড়ে মুছে রাখবেন, তাহলে অনেকদিন নতুনের মতো থাকবে।

ওয়ারেন্টিতে কী কভার হয়?

৬ মাসের মধ্যে মেশিনে সমস্যা হলে আমরা ঠিক করে দেবো। ভেঙে বা পানি ঢুকে নষ্ট হলে ওয়ারেন্টি থাকবে না।

হাতে পেয়ে পছন্দ না হলে?

ডেলিভারিম্যানের সামনেই দেখে নেবেন। পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে ফেরত দিতে পারবেন।

এগুলোও দেখুন

মেসেজ করুন